TERMS & CONDITIONS
গুরুত্বপুর্ন - আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি QUICKKARTT এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি QUICKKARTT এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।
আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।
যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।
সেকশন ১ - সাধারন কন্ডিশনঃ প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক
যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে QUICKKARTT যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।
আমাদের ওয়েবসাইট QUICKKARTT ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।
আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। বিডিশপ যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। বিডিশপ, আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।
Free Delivery
For all order over $99
30 Days Return
If goods have Problems
Secure Payment
100% secure payment
24/7 Support
Dedicated support